ইসলামপুর পৌরসভায় মেয়র পদে আলোচনায় মোবারক হোসেন বেদারুল

নিজস্ব সংবাদদাতা
জামালপুরের ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন বেদারুল, রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয়তা, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্কের কারণে তিনি ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
দলীয় দায়িত্ব পালনকালে বেদারুল ইসলাম দক্ষতার সঙ্গে প্রচার ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। তার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে, যা তাকে একজন গ্রহণযোগ্য ও পরীক্ষিত সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেদারুল ইসলাম সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। বিশেষ করে রিকশা চালক, ভ্যান চালক ও খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে তিনি একজন আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এসব শ্রেণি-পেশার মানুষসহ সর্বস্তরের জনগণের মধ্যে তার প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে, এবং অনেকেই তাকে মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে তার রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা। নির্বাচিত হলে ইসলামপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ বিষয়ে বেদারুল ইসলাম বলেন, “আমি কাজ করতে চাই, মানুষের কল্যাণের জন্য। ইসলামপুর পৌরবাসীর আস্থা পেলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে মোবারক হোসেন বেদারুল এর প্রার্থিতা ইসলামপুর পৌরসভায় নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, জনগণের রায় কোন দিকে যায়।