জামালপুরের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

এম.এফ.এ মাকাম
জামালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৮ সেপ্টেম্বর দুপুরে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, যারা প্রথম উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম রানু,দয়াময়ী মন্দিরের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, জেলা পূজা উদযাপন ফন্টের সভাপতি দিলীপ কুমার দেব সহ আরো অনেকে। এ সময় বক্তারা, জামালপুর জেলায় ২২৭ টি মন্ডপে পূজা উদযাপনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার মাধ্যমে, দুর্গাপূজা নিয়ে কোন গুজবে কান না দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে , দুর্গাপূজা উদযাপনের সকলের প্রতি আহ্বান জানান।