শেরপুর সংবাদদাতা
শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে ‘ডিজিটাল যুগের সঠিক তথ্য নিশ্চিতকরণ : অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ, শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল বক্তব্য রাখেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, তথ্য অধিকার বিষয়ক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীজন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন বাস্তবায়ন, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন।
শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন
