এম.এ রফিক
জামালপুরে কৃষি সম্প্রসারণ অদিধপ্তর এর আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ এর সমাবেশ গতকাল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (ডিএই) জামালপুর পিকন কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ এমদাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের সকলের জন্য নিরাপদ খাদ্য চাষাবাদ করতে হবে। চাষাবাদের সময় নিজেকে নিরাপদ রাখতে হবে। পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে কৃষকদের আরও উৎসাহিত হতে হবে। পুষ্টি সমৃদ্ধ খাদ্য সংগ্রহ করা কঠিন কিছু নয়। আমাদের চারিপাশেই রয়েছে পুষ্টি সমৃদ্ধ অনেক খাদ্য। পরিবারে সকলকে পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
জামালপুরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত
