এম.এ.রফিক
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে ৫ কিঃ মিঃ গবাখালী খাল পুন:খননের কাজ সোমবার পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ। জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গবাখালী খালের ০৫ কিঃ মিঃ পুন:খনন কাজের উদ্বোধন করা হয়। গত ৪ মে খান পূর্ন খননের কাজ উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। খাল খনন কাজের পরিদর্শন শেষে জেলা প্রশাসক সেখানে একটি গাছ রোপন করেন। এছাড়া তিনি কেন্দুয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
জামালপুরে গবাখালী খাল পূর্ন খননের পরিদর্শন করেন জেলা প্রশাসক
