নিজস্ব সংবাদদাতা
জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার ১১ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
