সরিষাবাড়ীর তাসফীয়া আক্তার রোজী শ্রীপুরের ইউএনও হিসাবে যোগদান

সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা মৃত ফজলুর রহমান ওরফে তারা মিয়ার একমাত্র কন্যা রোজী। তিনি ৩৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে মানিকগঞ্জ ডিসি অফিসে ২০১৯ সালে সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা সহকারি কমিশনার এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। ২০২৪ সালে তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন এবং ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যোগদান করেন। তিনি নিজ গ্রাম তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক এবং পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে যমুনা সার কারখানা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ময়মনসিংহের মমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার এফ ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। চার ভাই বোনের সবাই সরকারি চাকরিতে কর্মরত আছেন। তার বড় ভাই ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে ২৮ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন এবং বর্তমানে তিনি সমাজ বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এক ভাই বিজিপিতে ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ইউএনও তাসমীয়া আক্তার রোজী বলেন, আমি যেন শত নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করতে পারি তিনি আরও বলেন মানব সেবা করে এদেশের কল্যাণ বয়ে আনতে পারি।