জামালপুরে দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

শামীম আলম
জামালপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত, রক্ষণাবেক্ষণের উপর ও যন্ত্রচালকদের দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও ফাম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ দুইদিন ব্যাপী এই কৃষক প্রশিক্ষণ আয়োজন করে। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: রজব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন মহাপরিচালক ড. মো: মঞ্জুরুল কাদির, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক, সঞ্চালনায় ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: শাহাদত হোসেন প্রমূখ। পরে বিশ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়।