জামালপুর আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বল হস্তান্তর

এম.এফ.এ মাকাম
জামালপুর অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বেসরকারি সংস্থা আসার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ২৪ নভেম্বর আশা জামালপুরের আয়োজনে জেলার সাত উপজেলার শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর কাছে এসব কম্বল হস্তান্তর করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশা টাঙ্গাইলের ডিভিশনাল ম্যানেজার এ কে এম তারেক, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ গিয়াস উদ্দিন, সদর উপজেলার সিআরএম মোঃ বজলুর রহমান,জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি এম এ জলিল সহ আরো অনেকে। এ সময় বক্তারা, সমাজের হতদরিদ্র অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণের মাধ্যমে, সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় আশা জামালপুরের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে ২০০ টি কম্বল বিতরণ ও আশা হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে ২০০ টি মোট ৪০০ কম্বল বিতরণ করা হয়।