শ্রীবরদী ও ঝিনাইগাতীতে কৃষির উন্নয়নে উন্নত বীজ বিতরণ

ঝিনাইগাতী প্রতিনিধি
ইআইবি ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের উদ্যোগে বীজ উৎপাদনকারী কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইআইবি ইন্টারন্যাশনাল আশা করেন ২০২৬–২০২৭ কৃষি মৌসুমে শ্রীবরদী ও ঝিনাইগাতী অঞ্চলের কৃষকদের কাছে উন্নতমানের ধানের বীজ সুলভ মূল্যে পৌঁছে দিতে সক্ষম হবে। পাশাপাশি পরিকল্পিত বীজ উৎপাদনের মাধ্যমে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনেও সফল হবে বলে মনে করেন । তাদের লক্ষ্য—কৃষকের সক্ষমতা বৃদ্ধি, উন্নত কৃষি প্রযুক্তির প্রসার এবং স্থানীয় কৃষির টেকসই উন্নয়ন। কৃষকের উন্নয়নই কৃষির উন্নয়ন, আর কৃষির উন্নয়নই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান ড: মোঃ মাহফুজুর রহমান বলেন শেরপুর ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় কৃষকের উন্নয়নে উন্নতমানের বীজ ও সার বিতরন করে প্রান্তিক কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।