জামালপুর সদরে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
‘স্মার্ট স্কাউটিং, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুর সদরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪র্থ জামালপুর সদর উপজেলা স্কাউট সমাবেশ,এর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মেষ্টা ইউনিয়নের আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বাংলাদেশ স্কাউটস জামালপুর সদর উপজেলার সভাপতি নাজনীন আখতারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম, বাংলাদেশ স্কাউটস জামালপুর জেলার সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফি,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ মাষ্টার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ও স্কাউটের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সমাপনী পর্বের আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে তরুণ প্রজন্ম শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গড়ে ওঠে। একটি স্মার্ট, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্কাউটদের আগামী দিনে আরও বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। আলোচনা সভা শেষে স্কাউট সদস্যদের পরিবেশনায় এক বর্ণাঢ্য স্কাউট ডিসপ্লে প্রদর্শিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। উল্লেখ্য, ৫ দিনব্যাপী এই স্কাউট ক্যাম্পে উপজেলার ৬৫টি বিদ্যালয়ের মোট ৭৫টি স্কাউট দল অংশগ্রহণ করেছে।