ঝিনাইগাতীতে আন্তজার্তিক সাক্ষরতা দিবস পালিত

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলার সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আল- আমিনের সভাপতিত্বে পার্থ পালের সঞ্চালনায় এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রাণী ভৌমিক, ওসি তদন্ত খোকন চন্দ্র ঘোষ,মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভিন, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান সাংবাদিক গেলাম রব্বানী টিটু প্রমুখ। এসময় ইউএনও আল – আমীন বলেন শিক্ষা ছাড়া জাতি উন্নতি করতে পারে না। সম্পদের ভাগ দিতে কিন্তু শিক্ষার ভাগ কাউকে দিতে হয় না এর শিকড় বিস্তর তাই শিক্ষা দান করলে কমতি নেই বলে সাক্ষরতা দিবসে সকলকে জন সচেতনতা সৃষ্টি করে উপজেলার সকলকে সাক্ষরতার আওতায় আনার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন।