ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সামনে এসে শেষ হয়। পরে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আল- আমীনের সভাপতিত্বে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা,সাংবাদিক এসকে সাত্তার, কৃষক দলের সভাপতি সুলতান মাহমুদ খামারি আবু সালেহ প্রমুখ। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলায় নবাগত প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। বক্তারা প্রাণিসম্পদ উন্নয়নে ও উদ্দোক্তা তৈরী করে সমাজে বেকারত্ব দূর করা এবং প্রান্তিক ক্ষতিগ্রস্থ খামারিদের সরকারের সহায়তা দেওয়ার অনুরোধ করেন।
ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
