ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ধানের বীজ ডিলারদের দোকানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। কৃষকদের নিকট অতিরিক্ত মূল্যে ধানের বীজ বিক্রয়ের অভিযোগে বীজের দোকান এবং ডিলারদের তদারকি করার জন্যে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকজনকে সতর্ক বাণী ও একজনকে বীজ ডিলারকে ২০১৮ সালের আইনে অর্থদন্ড আদায় করা হয়েছে। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকল কৃষককে ক্যাশ মেমো ছাড়া বীজ ক্রয় করতে নিষেধ করে একইসাথে ক্যাশ মেমো ছাড়া বিক্রয় না করতে ডিলার ও ব্যবসায়ীদেরকে নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান
