ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হল রুমে গত ২৭ জুন ঝিনাইগাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেসের দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় সেমিনারটি কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলার উপ পরিচালক আলমগীর কবীর। আরো বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ, সমবায় অফিসার রুকনুজ্জামান, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, ইউপি সদস্য জাহিদুল হক মনির, কৃষক উসমান গনি সহ আরো অনেকেই। বক্তারা রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার প্রতিরোধ জৈব সার ব্যবহারের গুরুত্ব দিয়ে বিষমুক্ত খাদ্য উৎপাদনের উপর ব্যাপক আলোচনা করেন। সেমিনারে ৪টি স্টল স্থান পায় অতিথিরা পরিদর্শন করে সন্তষ্টি প্রকাশ করেন। পরে কুইজ প্রতিযোগিতায় ১০জন বিজয়ীদের মাঝে পুরস্কার সহ জলপাই ও নিম গাছের চারা হাতে তুলে দেয়া হয়। এ সময় সরকারী কর্মকর্তা, কৃষক, কংগ্রেসের সদস্য ও উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতীতে পার্টনার কংগ্রেসের সেমিনার অনুষ্ঠিত
