ঝিনাইগাতীতে ষড়যন্ত্র মূলক মামলায় রানাকে গ্রেপ্তার ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রামনগর গ্রামে ষড়যন্ত্র মূলক মামলায় রানাকে গ্রেপ্তার তার স্ত্রীকে লাঞ্চনা ও বাড়িঘরে লুটপাটের অভিযোগ এনে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার ও আত্বীয় স্বজনরা। পরিবারের পক্ষ থেকে নূরে জান্নাত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন ২০২২ সালের ২৬ ধারা মামলার আসামী হাবিবুল্লাহ ঝিনাইগাতী থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপিিস্থত হন। হাবিুল্লাহ নিজেকে ভূয়া পুলিশ পরিচয় দিয়ে বাড়ির গেট বলে। বাড়ির লোকজন পুলিশের নিকট মামলার সম্পর্কে জানতে চাইলে এবং গেট না খুলায় হাবিবুল্লাহর সহযোগিতায় বাড়ির পিছন দিয়ে পুলিশ প্রবেশ করে রানাকে গ্রেপ্তার করে। হাবিবুল্লাহ পুলিশের সাথে উপস্থিত থেকে রানাকে গ্রেপ্তারের বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ করেন। এ ছাড়াও স্বামীর আটকে রানার স্ত্রী এগিয়ে গেলে তাকে লাঞ্চনা ও মারধর করা হয় বলে সংবাদ সম্মেলনে বলা হয় । এ ব্যাপারে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে ন্যায় বিচারের সার্থে ৫টি পয়েন্ট উল্লেখ করে জোরগলায় তদন্ত দাবি করেছেন নূরে জান্নাত। সম্মেলনে পরিবারের লোকজন সহ আত্বীয় স্বজনরা উপস্থিত ছিলেন।