ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপর জেলার ঝিনাইগাতী উপজেলার দড়িকালিনগর গ্রামে আজ বুধবার সকালে হত্যা মামলার ৪ নং আসামি ইউপি সদস্য শহিদুল ইসলামের নিজ পুকুর থেকে তার স্ত্রী মাছ বিক্রি করে। মাছ বিক্রিকে কেন্দ্র করে মামলার বাদী রফিকুল ইসলামের ছেলে উজ্জল মিয়া সহ আত্মীয় স্বজনরা আতঙ্কিত হয়ে পরে। আসামিরা মাছ বিক্রি করে মিথ্যা মামলা সাজিয়ে হয়রানি করতে পারে। এ ব্যাপারে আসামি শহিদুলের স্ত্রী রাজমনি জানায় আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে সে জেল খানায় আছে টাকা পয়সার প্রয়োজেন আমি মাছ বিক্রি করছি। মামা দুলাল মিয়া জানায় নারী হিসাবে এত বড় পুকুরে এখন মাছ থাকা নিরাপত্তা নেই তাই মাছ বিক্রি করতেছে। তৃতীয়পক্ষ যে কোন সময় ক্ষতি সাধিত করতে পারে বলে জানান। বাদী পক্ষের স্বপন জানায় তারা আমার আম্মাকে খুন করেছে মিথ্যা মামলা দিতে পারে আমি মায়ের খুনের সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই হারুন অর রশিদ ঘটনাস্থলে যেয়ে মাছ বিক্রির দৃশ্য ক্যামরাবন্দি করেন এবং উভয় পক্ষকে শান্ত থাকতে বলেন। উল্লেখ্য গত ২৫/৬/২০২৬ইং তারিখে রাত সাড়ে নয়টার সময় জমি সংক্রান্তের জের ধরে বাদীর নিজ বাড়িতে উভয় পক্ষের মধ্যে মারপিট সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে রফিকুল ইসলামের স্ত্রী উসসাই বেগম গুরুত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় ঝিনাইগাতী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইগাতীতে হত্যা মামলার আসামির নিজ পুকুরে মাছ বিক্রির কারণে বাদীপক্ষ আতঙ্কিত
