দেওয়ানগঞ্জে অদ্ভুত এক ছাগলের বাচ্চা প্রসব উৎসুক মানুষের ভীর

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে এক অদ্ভুত ছাগলের বাচ্চা প্রসব হয়েছে। মুখের আকৃতি মানুষের সন্তানের মত।একটি মাত্র চোখ। ৪ পা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেচে আছে ছাগল ছানাটি। এ ঘটনা ঘটেছে, জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তর চিকাজানি গ্রামের মুদি দোকানী নুর ইসলামের বাড়িতে। তিনি নয়াদিগন্তকে জানান, আজ সন্ধ্যা ৬ টায় আমার বাড়িতে আমার পুত্র বধু কনিকা বেগমের আদর করে পালা একটি গর্ভবতী ছাগলের ৩ টি বাচ্চা প্রসব হয়।২টি বাচ্চা স্বাভাবিক হলেও অন্য একটি ছাগল ছানার আকৃতি হয় অস্বাভাবিক। কপালের উপর বড় চোখ, মুখ মানুষের আকৃতি, পাটি দাত। যা দেখে সবাই ভয় পাচ্ছে।উৎসুক শত শত নারী পুরুষ শিশুরা তা দেখার জন্য ভীর জমাচ্ছে। ছাগল ছানার মালিক কনিকা বেগম নয়াদিগন্ত কে জানান, ৩ বাচ্চা প্রসব হওয়ায় প্রথমে খুব খুশি হয়েছিলাম, কিন্তু পরে দেখা যায় ২ বাচ্চা স্বাভাবিক হলেও, ১ টি বাচ্চা অঅদ্ভুত হওয়ায় খুব খারাপ লাগছে।তা বেচে থাকবে কিনা জানিনা।প্রথমে আমি ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিলাম। পরে অনেক মানুষ জড়ো হলে কাছে এসেছি।সবাই অদ্ভুত বাচ্চায় ভয় পেলেও আমার প্রিয় মাদি ছাগল টি কোন ভয় না পেয়ে বরং বাচ্চাটিকে চেটে চেটে সাফ করছে।আদরের কমতি নাই।