খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে নিহত এডভোকেট আঃ রাজ্জাকের শাহাদৎ বাষির্কী উপলক্ষে শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপি কার্যালয় থেকে এক শোক র্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১১ অক্টোবর বিকেলে ভারতীয় আগ্রাসন বিরোধী এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি দেওয়ানগঞ্জ বিএনপি কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কালে মাদ্রাসা রোডে পৌছলে চিহ্নিত দূবৃর্ত্তরা অকসাৎ হামলা চালায় মিছিলের উপর। এতে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আইনজীবি সমিতির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাকসহ অনেকে আহত হোন। পরে এডভোকেট আব্দুর রাজ্জাককে মুমুর্ষূ অবস্থায় প্রথমে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতাল ও পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তিনি মারা যান। সেই থেকে প্রতিবছর ১১ অক্টোবর দিবসটি পালন করে আসছে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
দেওয়ানগঞ্জে আঃ রাজ্জাকের শাহাদৎ বাষির্কী উপলক্ষে শোক র্যালী, আলোচনা সভা
