দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা কে গ্রেফতার করেছে পুলিশ। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন নয়াদিগন্তকে জানান, ২৭ আগস্ট বৃহষ্পতিবার ২.২০ মিনিটে পৌরসভার কালিতলা বটতলা এলাকা থেকে নির্ভরযোগ্য সূত্রে জেনে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নং-৭, তারিখ: ০৯/০৬/২০২৬, ধারা: ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানকারী আইনের ৩/৪/৫। গ্রেফতারকৃত সোহেল রানা পৌরসভার চর ভবসুর পশ্চিম গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। ওসি মোঃ আনোয়ার হোসেন আরো জানান, ২৭ আগস্ট বৃহষ্পতিবার সোহেল রানাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
দেওয়ানগঞ্জে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
