দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

নিজস্ব সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১) উপলক্ষে ট্রফি উন্মোচন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে আমাদের দেওয়ানগঞ্জ স্ট্যান্ড, থানার সামনের নদীর পাড়ে আনুষ্ঠানিকভাবে এ ট্রফি উন্মোচন করা হয়।
উপজেলা প্রশাসন, দেওয়ানগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় ক্রিয়া সংগঠনের মোট ১২টি দল অংশগ্রহণ করবে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।
‘ক’ গ্রুপে রয়েছে দেওয়ানগঞ্জ পৌরসভা-২, পাররামরামপুর ইউনিয়ন ও ডাংধরা ইউনিয়ন। ‘খ’ গ্রুপে রয়েছে দেওয়ানগঞ্জ পৌরসভা-১, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ও চুকাইবাড়ী ইউনিয়ন। ‘গ’ গ্রুপে রয়েছে সোনালী অতীত দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ ইউনিয়ন ও চরআমখাওয়া ইউনিয়ন। ‘ঘ’ গ্রুপে রয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি দেওয়ানগঞ্জ, হাতীভাঙ্গা ইউনিয়ন ও চিকাজানী ইউনিয়ন।

আগামী ১৬ নভেম্বর দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।
গ্রুপ পর্বের খেলা শেষে আগামী ৬ ও ৭ ডিসেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ১৬ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জরুল হোসেন বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে ভালো ফুটবল খেলোয়ার তৈরি করা সম্ভব এবং তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও উৎসাহিত হবে।