রফিকুল বারী
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় শারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে যমুনা নদীর উপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত রোববার ২৮ জুন মাদারগঞ্জ পৌরসভার অন্তর্গত হাওয়ায় রোড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জের সর্বস্তরের ব্যানারে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ বাস্তবায়ন দাবির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান মানববন্ধনে বক্তব্য রাখেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আতিকুর রহমান সেলিম ও মিস্টার বিএসসিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। মানববন্ধনে মাদারগঞ্জের সর্বস্তরের জনগণ স্কুল, কলেজ, কৃষক, কিশোর কিশানি বৃদ্ধ-বৃদ্ধা সবাই স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ তুলেন সারিয়াকান্দি টু মাদারগঞ্জ রোডে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি বাস্তবায়ন হোক।
দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
