নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরিষাবাড়ীতেমানববন্ধন

সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে পতিত ফ্যাসিস্টের দোসর, নিষিদ্ধ ঘোষিত ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে এলাকাবাসীর ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়ন এর প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে বারইপটল উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, যুব বিষয়ক সম্পাদক আসলাম হোসেন বাচ্চু, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সালেহীন সাগর, ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি তোতা মিয়াসহ এলাকাবাসী।