নিজস্ব সংবাদদাতা
পাট ও পাট পণ্য ব্যবহার বৃদ্ধি ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণে পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী, পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও স্টেক হোল্ডারদের অংশগ্রহণে জামালপুরে জন সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১৫ এপ্রিল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামালপুরের পাট উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, আমাদের পাট যেমন সোনালী। এই রকম সোনালী একটা অতীত ছিল পাটের। এক সময় প্রধান অর্থকরী ফসল ছিল আমাদের দেশে। এই পাট থেকেই এক সময় বাংলার যাবতীয় উন্নয়ন হয়েছে। এই জনপদ যে ধনী জনপদ ছিল এটার অন্যতম কারণ হচ্ছে পাট। সেই সময়টা আমাদের নাই এখন আর। সরকার রিভার করার চেষ্টা করছে। সরকার রিভার করার চেষ্টার কারণে যে মেকানিজম ব্যবহার করতে হয় এবং একটা হচ্ছে আইন ও বিধি।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের মুখ্য পাট পরিদর্শক মো. নুর আলম, সাবেক পাট উন্নয়ন সহকারী মো. আব্দুল জলিল, পরিদর্শক (পাট) মো. আওরংগযেব, মেসার্স বাবুল হোসেন এর ব্যবসায়ী মো. বাবুল হোসেন, উদ্যােক্তা আতিয়া সিদ্দিকা, মো. ইকবাল হোসেন, উদ্যােক্তা সারজিয়া জাহান প্রমুখ। মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরের কর্মকর্তা, উদ্যোক্তাগণ ও কৃষকরা অংশগ্রহণ করেন।
পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
