প্রতিমন্ত্রী মিল্লাতের দুই ব্যক্তিগত কর্মকর্তা অল্প থেকে জীবনে রক্ষা পেয়েছেন

খাদেমুল ইসলাম
জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যক্তিগত কর্মকর্তা (রাজনৈতিক) সাঈদ বিন আনোয়ার সজীব ও নিরাপত্তা কর্মকর্তা (ব্যক্তিগত) যায়েদ শিকদার নয়ন সড়ক দুর্ঘটনায় অল্প থেকে জীবনে রক্ষা পেয়েছেন। গতকাল শনিবার দিনগত রাতে জামালপুর থেকে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইল কালিহাতি এলাকায় ঐ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় বিএনপি ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকা থেকে দেওয়ানগঞ্জে নিজ বাসভবনে আসেন জামালপুর ১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি এক সরকারি কর্মসূচি অনুযায়ী শুক্রবার সারাদিন দেওয়ানগঞ্জ উপজেলা ও পরের দিন বকশিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসুচী পালন করেছেন। এসময় উপরে উল্লেখিত ২ ব্যক্তিগত কর্মকর্তাও সঙ্গে ছিলেন। গতকাল শনিবার রাতে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঢাকার উদ্যেশ্যে সড়ক পথে রওয়ানা হন। সাথে ছিল বেশ ক টি গাড়ি। সুত্রে প্রকাশ, প্রতিমন্ত্রীর গাড়ি বহর টাঙ্গাইলের কালিহাতি এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে একটি ট্রাক দ্রুতগতিতে ছুটে এসে সফর সঙ্গীর এক গাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে গাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়, এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা যায়েদ শিকদার নয়ন, ব্যক্তিগত রাজনৈতিক কর্মকর্তা সাঈদ বিন আনোয়ার সজীব ও গাড়ি চালক সামান্য আহত হন। অল্প থেকে তারা জীবনে রক্ষা পেয়েছেন। সাথে থাকা অন্যরা আতংকিত হন। প্রতিমন্ত্রীর গাড়ি বহর ঢাকায় যেতে দুর্ঘটনায় পড়ার সংবাদ ছড়িয়ে পড়লে জামালপুর ১ আসন দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলার সর্বত্র চাঞ্চল্য ও উতকন্ঠার সৃষ্টি হয়। বলাবলি শুরু হয়, রাখে আল্লাহ মারে কে?