মোহাম্মদ আলী
” আগে একজন মানুষের বিপদে পড়লে দশজন মানুষ ছুটে আসত। তাকে সাহায্য করত। একজনের উপর অন্যায় হলে দশজন এসে পাশে দাঁড়াত। প্রতিবাদ করত। এখন কারো বিপদে কেউ এগিয়ে আসে না। বরং কারো বিপদ দেখলে দূরে সরে যায়”! আগে মানুষ সুদখোর ঘুষখোরদের মানুষ ঘৃণা করত। একজন ভিক্ষুকও সুদ খোর ঘুষ খোরদের সাথে আত্মীয়তা করত না। এতোটাই ঘৃণা করত। এখন তাদের সম্মান করে। দুর্নীতিবাজদের মানুষ আগের কাতারে দাওয়াত করেন! সবাই টাকা কামানোর প্রতিযোগিতা নেমেছেন। সেটা কি হালাল না হারাম? তা কারো দেখার বিষয় নয়! দেশের, সমাজের ও মানুষের নৈতিকতার এমন চরম বিপর্যয় ঘটেছে। এর থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আপনারা যারা ইসলামের প্রচারে কাজ করছেন তারা মানুষকে উত্তরণের সে পথ দেখাবেন”। শুক্রবার, জামালপুর মার্কাজ মসজিদে জুমআর নামাজ শেষে উপস্থিত মুসুল্লিদের কাছে দোয়া চাইতে এসে উপরের কথাগুলো বলেছেন, জামালপুর -৫ আসনের এমপি, এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। এদিন তিনি ইসলামের প্রচার ও প্রসারে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
সুদখোর ঘুষখোরদের আগে মানুষ ঘৃণা করত এখন সম্মান করে -এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি
