জিএম ফাতিউল হাফিজ বাবু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে পানির স্বাভাবিক চলাচল পথ বন্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় প্রায় ২ হাজার বিঘা আবাদি জমি পানি বন্দি হয়ে পড়ায় ইউএনও’র হস্থক্ষেপে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এতে করে চাষাবাদের আওতায় আসবে জলাবদ্ধতায় ২ হাজার বিঘা আবাদি জমি।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন সরেজমিনে উপস্থিত হয়ে পাইপ লাগিয়ে পানি জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করে দেন। ইউএনওর এমন কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।
জানাগেছে, উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে কয়েক বছর আগে পানির স্বাভাবিক চলাচল পথ বন্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণের ফলে জনদুর্ভোগ সৃষ্ট হয়। ফলে কৃষকদের প্রায় ২ হাজার বিঘা আবাদি জমি পানি বন্দি হয়ে পড়েন। বিষয়টি ইউএনও মুরাদ হোসেনের নজরে এলে পাল্টে যায় দৃশ্যপট। এ ধরনের পরিস্থিতিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। পাইপ লাগিয়ে দ্রুত পানি নিষ্কাশন করে দেন।
এসময় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা, নিলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজসহ স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
