বকশীগঞ্জ ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরে বকশীগঞ্জে ‘ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প এর আওতায় এন্ড ইউজার কানেক্টিভিটি (ঊহফ টংবৎ ঈড়হহবপঃরারঃু) প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ১৩ জুলাই উপজেলা তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের যুগ্মসচিব সাইফুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের পরিচালক তানজিনা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মো: রেজাউল করিম, উপজেলা আইসিটি অফিসার খায়রুল বাশার প্রমূখ। সভাপতির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, “বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে গ্রাহক পর্যায়ে যে সংযোগ প্রদান করা হয়েছে, তা স্থানীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তির প্রসার এবং নাগরিক সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুততর করবে।” তিনি প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাহকদের এই প্রযুক্তির সঠিক ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গ্রাহকদের কাছে সংযোগ ও সেবার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।