ড্রেনের মুখ গুলো বন্ধ করে স্থাপনা নির্মাণ : দেওয়ানগঞ্জ পৌরবাসী পানিবন্দি

দেওয়ানগঞ্জ সংবাদদাতা
দেওয়ানগঞ্জ কয়েক দিনে ভাড়ি বৃষ্টি পাত হওয়ায় পৌরসভার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাজার হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।
অপরিকল্পিত ভাবে ড্রেন নির্মাণ ও ড্রেনের মুখ গুলো বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দেওয়ানগঞ্জ পৌর এলাকার মাটিয়াখোলা বেপারীপাড়া, মাঝিপাড়া, দক্ষিন চিকাজানী, কলেজ সড়ক, কাচারীপাড়া, মাস্টারপাড়া, ডালবাড়ী, সূত্রধরপাড়া, গুজিমারী, ঠক্কর লাইন, কালিতলাসহ আশপাশ এলাকার জলমগ্ন হয়ে পড়েছে। পাড়ি বৃষ্টিপাত জলাবদ্ধ হয়ে পড়ায় অনেক পরিবার রান্না করে খেতে পারছে না। সূত্রধরপাড়ার অমল সূত্রধর জানান. ঘরে চাল আছে, কিন্তু কিভাবে ভাত রান্না করব, চুলা পানিতে তলিয়ে যাওয়ায় তাই চিরা খেয়ে রয়েছি। কাচারীপাড়া ফেরদৌস জানান. বাড়ির চতুর দিকে পানি, রান্না করতে না পেরে চিরামুরি খেয়ে আছি।
দেওয়ানগঞ্জ পৌর এলাকাছাড়াও বাহাদুরাবাদ, তারাটিয়া, সানন্দবাড়ী এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল জলামগ্ন হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ দূর্ভোগ পোহাচ্ছে। মোয়ামারি সড়কসহ বেশ কয়েকটি সড়ক ধসে পড়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন জানান. দেওয়ানগঞ্জ পৌর এলাকার সবকটি ওয়ার্ডে প্রায় হাজার মানুষ পানিবন্দি। অনেকেই খেয়ে না খেয়ে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহ জহুরুল হাসান জানান. ভাড়ি বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধ এলাকা থেকে স্যালো মেশিন দিয়ে সেচের মাধ্যমে পানি বের করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরশন হইবে।