নিজস্ব সংবাদদাতা
জামালপুর জেলার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি, জামালপুর জেলা শাখায় ২০২৬-২০২৮ সালের ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি সম্প্রতি ঘোষনা করা হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতির মগবাজারস্থ নিজেস্ব কেন্দ্রিয় কার্যালয়ে এক আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে সমিতির কেন্দ্রিয় প্রেসিডেন্ট হেলাল উদ্দিন, মহাসচিব জহিরুল হক ভূঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট বৃন্দদের এক যৌথ বিবৃতিতে (কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট) আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী’কে সভাপতি, আলহাজ্ব মতিউর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, নজরুল ইসলাম আকন্দকে সাধারণ সম্পাদক, জামাল হোসেন সিনিয়র সহ সাধারণ সম্পাদক, রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, হাসান আল-মাহিনকে, কোষাধ্যক্ষ, নাম উল্লেখ করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষনা করা হয়। কেন্দ্রিয় প্রেসিডেন্ট হেলাল উদ্দিন বলেন-জামালপুরে দোকান মালিক সমিতি একটি ঐক্যবদ্ধ সংগঠন। অল্প দিনের মধ্যেই এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান করে সমিতির কাজকে আরো গতিশীল করার অনুরোধ করেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখা ২০২৬-২০২৮ সালের ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির কেন্দ্রিয় অনুমোদন
