বিয়ারা পলাশতলা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

নিজস্ব প্রতিবেদক
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে বিয়ারা পলাতলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ ইং এর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বিদ্যালয়ের এসএম মজিবর রহমান হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, ২০২৬ ইং সালে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় হতে মোট ৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।