নিজস্ব প্রতিবেদক
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে নারিকেলী পাঠশালা উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ ইং এর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমিন, পরিচালক আঃ রশিদ সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, ২০২৬ ইং সালে পাঠশালা উচ্চ বিদ্যালয় হতে মোট ২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পাঠশালা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
