মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা

মো. রফিকুল বারী
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার এস.এস.সি, দাখিল, ভোকেশনাল পরীক্ষা ২০২৬ খ্রিষ্টাব্দ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। গত সোমবার বেলা মাদারগঞ্জ উপজেলা পরিষদ খরকা হলরুমে শিক্ষক -কর্মচারী কল্যাণ পরিষদ (মানি) ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক -কর্মচারী সমিতি মাদারগঞ্জের আয়োজনে মাদারগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ২০২৬ খ্রিস্টাব্দ পরীক্ষায় ১২৬ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারগঞ্জ শাখার সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ বি.এস-সি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – প্রাচ্যের অক্সফোর্ড খেতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী, ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও জামালপুর -৩( মেলান্দহ -মাদারগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য, মো.মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম,মাদার গঞ্জ উপজেলার বিএনপি’র সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর,মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র অসাধারণ সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. মজনু ফকির, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, মাদারগঞ্জ শিক্ষক সমিতি’ র সভাপতি আ:আব্দুর রহিম, মাদ্রাসা শিক্ষক সমিতি’র সভাপতি আ: মোতালেব সেলিম, মাদ্রাসা শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল বারী,শিক্ষক – কর্মচারী কল্যাণ পরিষদ (মানি) সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠান শেষে মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি মহোদয় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন।