মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Oplus_153223168

নিজস্ব সংবাদদাতা
মেলান্দহের মাহমুদপুরে চুরি, ডাকাতি, দস্যুতা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার অপরাধ ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকালে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলান্দহ থানা এই ‘ওপেন হাউজ ডে’র আয়োজন করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভুঞা।প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুঞা বলেন, মাদকের ছোবলে তরুণ যুবসমাজ যেভাবে অপরাধের দিকে ধাবিত হচ্ছে, তা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। শিশু-কিশোর যুবকরা মাদকের ভয়াল থাবার শিকারে পরিণত হচ্ছে প্রতিনিয়ত। মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ ছাড়াও সামাজিক অবক্ষয় ও পারিবারিক সহিংসতা, কিশোর অপরাধ, সাইবার অপরাধ ইত্যাদি নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি, অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সর্ব সাধারনের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য দেন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রশীদ বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল উদ্দিন। এতে ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক জসিম উদ্দিন, এএসআই বিল্লাল হোসেন, সদস্য সোলায়মানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, ব্যাবসায়ী, শিক্ষার্থীসহ এলারকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।