জামালপুর সদর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

এম.এ রফিক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর সদর উপজেলা শাখার উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকালমঙ্গলবার ১২ মে বিকেলে পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি’র সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী মসিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোকছেদুর রহমান হারুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। কর্মী সভায় সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।