এম.এ.রফিক
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজারে বুধবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের মাধ্যমে হতদরিদ্র (ভিক্ষুক)দের মাঝে সরকারের বিশেষ বরাদ্দ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, মেষ্টা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাসেল মাহমুদ প্রমুখ। জানা যায়, ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে হতদরিদ্র (১২ জন) ভিক্ষুকদের মাঝে এই শুকনো খাবার বিতরণ করা হয়।
মেষ্টায় হতদরিদ্রদের মাঝে শুকনো খাবার বিতরণ
