শেরপুরের সীমান্ত এলাকায় হাতির ভয়ে দ্রুত ধান কর্তন

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার সিমান্ত এলাকায় বন্য হাতির ভয়ে দ্রুত ধান কর্তনের কাজ শুরু হয়েছে। ঝিনাইগাতী, শীর্বদী ও নালিতাবাড়ি উপজেলার পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমন ও অত্যাচারে পাকা ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। প্রতিদিন পাকা ধানে বন্য হাতির থাবায় তছনছ হচ্ছে আবাদি জমি। হাতির ভয়ে দ্রুত ধান কেটে ঘরে তুলছে আদিবাসীরা। এলাকাবাসী হাতির অত্যাচার থেকে বাঁচতে চিরস্থায়ী সমাধানের দাবি তুলেছে। এ ব্যাপারে শেরপুর তিন আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল জানান বন্য হাতির সমস্যা দীর্ঘদিনের জাতীয় সংসদ অধিবেশনে বন্যহাতির সমস্যা নিয়ে কথা বলেছি। আশা করছি সমাধানের জন্যে একটা ব্যবস্থা গ্রহণ করবেন বর্তমান সরকার।