সরিষাবাড়ি সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বিভাগের আয়োজনে ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্য্যায়) সভা অনুষ্ঠিত হয়েছে।জাইকা ২য় সংশোধিত এর আওতায় উপজেলা পর্য্যায় উপ-প্রকল্প ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাসিক অগ্রগতি পর্য্যালোচনা বিষয়ক সভা গতকাল ১২ মে দুপুরে উপজেলা পরিষদ পুরাতন ভবনের দ্বিতীয় তলা হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জামালপুর জেলা এলজিইডি বিভাগের সমাজ বিজ্ঞানী দীপক সরকার। উক্ত সভায় কোঃ চেয়ারম্যান ও সরিষাবাড়ি উপজেলা সমবায় অফিসার জ্বনাব হাবিবুল্লাহ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অনূপ সিংহ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। উক্ত সভায় উপজেলার বিভিন্ন অঞ্চলের পানি ব্যবস্থাপনা সমিতির ১৪ জন কর্মকর্তা ও সুধিবৃন্দ উওস্থিত ছিলেন।
সরিষাবাড়িতে জাইকার পানি ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত
