জাহাঙ্গীর আলম
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মেহেদীজ্জামানের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, জালিয়াতি ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল রোববার ১২ জুলাই নরুন্দি বাজারস্থ ইউনিয়ন ভূমি অফিসের সামনে প্রধান সড়কে স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নরুন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত -পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেহেদী জামান নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। নামজারি (মিউটেশন), খাজনা, খারিজ ও দাখিলা সংক্রান্ত সেবায় সরকার নির্ধারিত ফি বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, দাবিকৃত অর্থ পরিশোধ না করলে দীর্ঘদিন ফাইল আটকে রাখা,হয় এবং অযৌক্তিকভাবে ঘুরানো এবং সেবা প্রত্যাশীদের হয়রানি করা হয়। বলে ভুক্তভোগী অভিযোগ করেন। মানববন্ধনে বক্তব্য দেন মো. মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা অভিযোগ করেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে খারিজ করতে হয় । পাশাপাশি দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষদের কে নরুন্দি বাজারে তাহার নির্ধারিত মাসুদ কম্পিউটার দোকান আবেদন করার জন্য বলে দেন অন্য কোন দোকান থেকে আবেদন করলে আর ফাইল টা আটকিয়ে দেন এবং বিশেষ করে নারী ও বয়স্কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন তারা মানববন্ধনে অংশ নেওয়া এক ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ভূমি অফিসে একটি কাজ করতে বারবার আসতে হয়। হয়রানি আর অতিরিক্ত টাকার চাপের কারণে আমরা চরম ভোগান্তিতে আছি। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—তদন্ত করে ঘুষ ও দুর্নীতিবাজ দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।” সহকারী কমিশনার (ভূমি) এসিলেন্ড কর্মকর্তা তানভীর হায়দার বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ২১ জুন জামালপুর জেলা প্রশাসক কার্যালয় এলাকাবাসী উপস্থিত হয়ে দুর্নীতিবাজ মেহেদী জামানের বিরুদ্ধে লিখিত স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং সাধারণ মানুষের জন্য ভূমি অফিসে স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার দাবি জানান।
সহকারী ভূমি কর্মকর্তা মেহেদীজ্জামানের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন
