৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখলো ব্রাজিল

বিশ্বকাপ মানেই ব্রাজিল। ফুটবলের সবচেয়ে সফল দলটির নামের পাশে আছে পাঁচটি শিরোপা। তবে ২০২৬ বিশ^কাপের যাত্রাটা জয় দিয়ে শুরু করতে পারেনি সেলেসাওরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভিনিসিয়ুসরা। তবে এই ড্রয়ের মধ্যেও একটি ঐতিহাসিক রেকর্ড অক্ষুণ্ন রেখেছে লাতিন আমেরিকার দলটি। বিশ^কাপের প্রথম ম্যাচে হার না মানার যে ধারাবাহিকতা ব্রাজিল ধরে রেখেছে, তা এখন ৯২ বছরে গিয়ে দাঁড়িয়েছে। বিশ^কাপ ইতিহাসে ব্রাজিল প্রথম ম্যাচে হেরেছিল কেবল প্রথম দুই আসরে। ১৯৩০ সালে যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে এবং ১৯৩৪ সালে স্পেনের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল তারা। এরপর ১৯৩৮ বিশ^কাপ থেকে শুরু করে ২০২৬ বিশ^কাপ পর্যন্ত নিজেদের উদ্বোধনী ম্যাচে আর কোনো হার দেখেনি ব্রাজিল। এই দীর্ঘ সময়ে ব্রাজিলের বিশ^কাপের ২২ টি প্রথম ম্যাচে তাদের জয় ১৭ টি। তিনটি ড্র ও দুটি হার। সর্বশেষ মরক্কোর বিপক্ষে ড্র করলেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়নি তাদের। হার এড়িয়ে বিশ^কাপের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ব্রাজিলের রেকর্ড এখন টানা ৯২ বছরের। ১৯৩৪ সালের পর কেটে গেছে প্রায় এক শতাব্দী, কিন্তু বিশ^কাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলকে হারানোর কীর্তি আর কোনো দল গড়তে পারেনি।