খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আসছে মহান বিজয় দিবস সুন্দরভাবে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল ইসলাম, কৃষি অফিসার মোঃ রতন মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ সাদা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি ইলিয়াস উদ্দিন আজাদ, যুব উন্নয়ন অফিসার আহসান হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দুলাল তালুকদার, উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট মোঃ আতাউর রহমান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি মোঃ নবীন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক শামছুল হুদা রতন, সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা, সাংবাদিক বিল্লাল হোসেন, সাংবাদিক মোঃ আজাদ হোসাইন-সহ অন্যান্যরা।
দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
