জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

oplus_1024

নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৮ এপ্রিল দুপুরে শহরের ফৌজদারি কালেক্টরেট ক্যাম্পাস সংলগ্ন কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন অত্র সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ মফিজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. সুলতান উদ্দিন, যুগ্ম-কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. রিয়াজুল হক, মো. আলতাফুর রহমান, গোলাম এলাহী আকন্দ, মো. সাজেদুল ইসলাম, শ্যামল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, রেবেকা সুলতানা, মো. আছাদুজ্জামান, নজরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে ফজলুর রহমান বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে এবং সুন্দর একটা নির্বাচনের মধ্যদিয়ে আজকের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করা জন্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাদেরকে ধন্যবাদ জানান। সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কমিটি গঠন হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, আজ থেকে আমাদের সকল কার্যক্রম শুরু হল। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ আসবে। আমাদের সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করে পথ চলতে হবে। কেউ যেন আমাদের বিরুদ্ধে কোন প্রকার কথা বলতে না পারে। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্য কোন অবস্থাতে ভাঙ্গা যাবে না। অনেকেই আমাদের ঐক্যকে ভাঙ্গার চেষ্টা করবে ছোটখাটো বিষয় নিয়ে। কিছু বিষয় নিয়ে সদস্যদের কানভাড়ি করবে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। ফজলুর রহমান বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। যদি কিছু জানার থাকে তাহলে সরাসরি আমার সাথে কথা বলবেন। আমাদের মধ্যে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছিলনা, ভবিষ্যতেও হবে না যতদিন আমি থাকবো। আমরা যা কিছু করব এই গণ্ডির মধ্যেই করব। এই গণ্ডির মধ্যে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করে আমরা আগামী দিনে এগিয়ে যাব সেই আহ্বান জানাই। প্রথমে কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে নবগঠিত কমিটির চেয়ারম্যান ফজলুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। পরিচিতি সভা শেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সকল নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ মফিজ উদ্দিন। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল নির্বাচনের মধ্যেদিয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুই বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। পরিচিতি সভায় নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।