দেওয়ানগঞ্জে ৫ কিমি জুড়ে মিল্লাতের গণমিছিল

ai

খাদেমুল ইসলাম : জামালপুর ১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাতের ধানের শীষ প্রতীকের পক্ষে শেষ সময়ে সোমবার বিকেলে ৫ কিমি জুড়ে এক গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলের নেতৃত্ব দেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি একটি ছাদখোলা গাড়িতে দাড়িয়ে দুপাশের হাজার হাজার নারী-পুরুষকে হাত নেড়ে অভিনন্দন জানান। সোমবার সকাল থেকে দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মী সমর্থকরা পায়ে হেটে ও বিভিন্ন যানবাহনে এসে জড়ো হন দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। পরে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিশাল গণমিছিলটি বের হয়ে দেওয়ানগঞ্জ বাজার, পৌরসভা, বেলতলী বাজার, ষ্টেশন রোড, জিলবাংলা চিনিকল বাজার হয়ে অন্যান্য গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিনণ করে। দীর্ঘ ৫ কিমি জুড়ে এ গণমিছিলে প্রায় লাখো জনতার সমাবেশ ঘটে।