দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুতিমূলক সভা

খাদেমুল ইসলাম
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল ও দেওয়ানগঞ্জের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলা বা উজ্জীবিত করার” লক্ষ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রোববার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেনের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি), দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ রশিদ সাদা, মহির উদ্দিন আহম্মেদ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ক্রীড়াবিদ সহ বিভিন্ন পেশাজীবি। উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের তারিখ ঘোষণা করেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন এদিন লটারির মাধ্যমে প্রতি ইউনিয়ন ফুটবল দলের জার্সির রং নির্ধারণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে জেলার সবকটি উপজেলা কে নিয়ে একটি বড় ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবেন। প্রস্তুতি সভায় দেওয়ানগঞ্জের অতীত ফুটবল ঐতিহ্য বিষয় নিয়ে বক্তাগণ বক্তব্য রাখেন এবং ক্রীড়াঙ্গনে দেওয়ানগঞ্জকে আবারও পুর্নদ্যমে জাগিয়ে তোলার ক্ষেত্রে দেওয়ানগঞ্জের কৃতি সন্তান বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ও ইউএনও শাহ্ জহুরুল হোসেনসহ স্থানীয় ক্রীড়া সংগঠকদের ভুয়সী প্রশংসা করেন।