বকশীগঞ্জ প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল ১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় যুব দিবসের তাৎপর্য নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, সফল খামারি রাজীব বাহাদুর ও শিরিনা বেগম প্রমুখ। পরে দুই জন সফল আত্মকর্মীর মাঝে যুব ঋণের ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়। র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের সফল খামারি, উদ্যোক্তা ও যুব-যুবতীরা অংশগ্রহণ করেন।
বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
