জামালপুরে পোলিং এজেন্টদের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এম.এ.রফিক : জামালপুর-৫ সদর আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সদর উপজেলার কেন্দুয়া, তিতপল্যা, মেষ্টা, রশিদপুর, দিগপাইত, শাহবাজপুর, শ্রীপুর, রানাগাছা সহ ১৫টি ইউনিয়নের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শফিউর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন। বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর-৫ সদর আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। এ সময় তিনি বলেন, নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখার জন্য পোলিং এজেন্টগণ গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কেউ যেন অনিয়ম করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।