জামালপুরের মেলান্দহে ফিতরার টাকা দেওয়ার কথা বলে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান। এর আগে রোববার (১৫ মার্চ) রাতে থানায় অভিযোগ দায়েরের পর সেই বৃদ্ধকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত আব্দুল গফফার (৬০) মেলান্দহের হাজরাবাড়ী পৌরসভার জগৎপাট্টা এলাকার বাসিন্দা।
অভিযোগে সূত্রে জানা যায়, যাকাত ও ফিতরার সহায়তা সংগ্রহের উদ্দেশ্যে রোববার বৃদ্ধা পৌরসভার জগৎপাট্টা এলাকায় গেলে অভিযুক্ত গফফার তাকে ফিতরার টাকা দেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে রফাদফার চেষ্টা করা হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
