বকশীগঞ্জ সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে পেট্রোল পাম্পে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার ৩১ মার্চ বিকালে বকশীগঞ্জ পরেশ চন্দ্র সাহা ফিলি স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এসময় ৭ জন মোটরসাইকেল চালককে এক হাজার ৪ শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। এছাড়াও লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক করা হয়।
বকশীগঞ্জে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
