শেরপুর সংবাদদাতা
শেরপুরে কচি কণ্ঠের আসরের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কণ্ঠের আসর’ শেরপুর জেলা শাখার আয়োজনে শহরের নতুন বাজারস্থ মোবারক আর্ট স্কুল হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী পৃথক চারটি গ্রুপে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে। এ সময় শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, কচি কণ্ঠের আসরের জেলা সভাপতি মো. আল-আমিন রাজু, সদস্য সচিব আবু তালেব ও মোবারক আর্ট স্কুলের পরিচালক মোবারক।
শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
