স্টাফ রিপোর্টার
গত বুধবার ১ এপ্রিল দুপুরে জামালপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এর সাথে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) জামালপুর জেলা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) জামালপুর জেলা কমিটির সভাপতি আলহাজ¦ মো. নূরুল ইসলাম চৌধুরী ননী, সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব চৌধুরী স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. শামীম সরদার, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব দ্রুব ভৌমিক। সাক্ষাৎ কালে আসফ নেতৃবৃন্দ নিজেদের নাম ও সংগঠনের পরিচয় প্রদান করেন। আসফ এর সভাপতি জেলার বিভিন্ন অঞ্চলের সমাজের অসহায় নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, হত-দরিদ্র, গরিব-দুঃখী মানুষের আইনি সহয়াতা প্রদানে মানবাধিকার সংস্থা আসফের পাশে থাকতে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেন। এছাড়াও স্থানীয় এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বন্ধ, পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়।। পুলিশ সুপার আসফ জেলা কমিটির নেতৃবৃন্দকে পুলিশ প্রশাসন কর্তৃক সার্বিক সহযোগীতার আশ^াস প্রদান করেন। পরে পুলিশ সুপারকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসফ জামালপুর জেলা কমিটির পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।
